দুই ছিটমহল থেকে শুরু হলো ডি-সেট সেন্টারের কার্যক্রম

২৯ মার্চ, ২০২১ ১৩:১৮  
ইউনিয়ন ডিজিটাল সেন্টারের পর ডিজিটাল সার্ভিস, এমপ্লয়েন্টমেন্ট অ্যান্ড ট্রেনিং সেন্টারের কার্যক্রম শুরু করলো আইসিটি বিভাগ। সোমবার পঞ্চগড় ও কুড়িগ্রামের ছিটমহলে স্থাপিত ডি-সেট সেন্টারে ৪০ জন প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ প্রদান কার্যক্রম শুরুর মধ্য দিয়ে এই সেন্টারের উদ্বোধন করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এসময় স্ট্যাবলাশিং ডিজিটাল কানেক্টিভিডি প্রকল্পের অধীনে সারাদেশে উপজেলা ও জেলা পর্যায়ে ৫৫৫টি ডিজিটাল সার্ভিস অ্যান্ড এমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টার স্থাপন করার উদ্যোগ বাস্তবায়নের অংশ হিসেবে পাইলট প্রকল্প হিসেবে এই সেন্টার দুটি স্থাপন করা হলো বলে জানিয়েছেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে তথ্যপ্রযুক্তি জ্ঞানে সাধারণ শিক্ষার্থীদে দক্ষতা অর্জন করে আত্মনির্ভরশীল হয়ে উঠতে পারে এবং সরকারের বিনিয়োজিত শত-শত কোটি টাকা যেন বিফলে না যায় সেজন্য শিক্ষক ও প্রোগ্রামারসহ সরকার ও দায়িত্বশীল জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানান প্রতিমন্ত্রী। স্কুল খোলার পর ডিজিটাল ল্যাবগুলো যেনো ছাত্র-ছাত্রীরা সঠিক ভাবে ব্যবহার করতে পারে সে বিষয়টি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন আইসিটি প্রতিমন্ত্রী। জুনাইদ আহমেদ পলক আরো বলেছেন, এই সেন্টারগুলোর মাধ্যমে ওই অঞ্চলের মানুষ সরকারের ডিজিটাল সেবা পাবে। তরুণরা আধুনিক প্রযুক্তিতে প্রশিক্ষণ পাবে। তাদের আত্ম কর্মসংস্থানের সুযোগ করে দিয়ে প্রযুক্তিতে সক্ষম প্রজন্ম হিসেবে গড়ে তুলতে চাই। আইসিটি বিভাগের পক্ষ থেকে ইডিসি প্রকল্পের অধীনে ইতোমধ্যেই দেশের ৬৫ হাজার প্রাথমিক বিদ্যালয়, ৩৫ হাজার মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক শিক্ষা-প্রতিষ্ঠান ও সাড়ে ৩ হাজার ভূমি অফিসসহ প্রায় ৪০ হাজার সরকারি দফতর মিলিয়ে এক লাখ ৯ হাজার সকরারি-বেসরকারি প্রতিষ্ঠানে উচ্চ গতির ব্রডব্যান্ড ইন্টারনেটের অধীনে আনার উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। এছাড়াও ডেনমার্ক সরকারের সহায়তায় চর-বিল-হাওয়রাঞ্চলেও ডি-সেট স্থাপন করা হবে বলেও জানান জুনাইদ আহমেদ পলক। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে সংযুক্ত হয়ে বক্তব্য দেন পঞ্চগড় ১ আসনের সংদস সদস্য মোঃ মজহারুল হক প্রধান, কুড়িগ্রাম ২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ এবং তথ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম আরশাদ হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজুর রহমান ও পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আজাদ খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন তথ্য অধিদপ্তরের উপ-পরিচালক ফিরোজ সরকার।